,

কুমিল্লায় ৯৩ জন পত্রিকা হকারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পত্রিকা বিলিকারী হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের আউটডোরে সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বাহারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সরেজমিনে বেলা আড়াইটায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিত করে দাড়িয়ে আছেন হকাররা। তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম তদারকিকালে কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস জানান, করোনা সংক্রমনের শুরু থেকে কুমিল্লা গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ.ক.ম বাহাউদ্দিন বাহার ধৈয্যসহকারে কুমিল্লার বিভিন্ন পেশা শ্রেণির মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা শহর এবং শহরের বাইরে পত্রিকা বিলিকারী ৯৩ জন হকারদের মাঝে খাবার সামগ্রী বিতরন করেছেন। তার আগে ঋষি-জেলে,ফেরীওয়ালাসহ,স্বর্ণ দোকানের কারিগরসহ প্রায় সব নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সংবাদপত্র হকার কল্যান সমিতির সভাপতি মোঃ  আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরীসহ সমিতির অন্যান্য সদস্যরা।