,

কুসিক নির্বাচন: মেয়র পদে ১০ জন, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৮ জন মাঠে সক্রিয়

আজকের কুমিল্লা ডট কম :
May 2, 2022
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট ১৫ জুন। ভোট হবে ইভিএমে । বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে ব্যানারে পোষ্টারে শুভেচ্ছা জানিয়ে, ইফতার মাহফিলে অংশগ্রহণ করে ও মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের আশায়। কুসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন ১০ জন। আওয়ামীলীগ থেকে ৭ জন এবং বিএনপি থেকে ২ জন ও কুসিক মেয়র মনিরুল হক সাক্কু। এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ি কাউছার জামান বাপ্পি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে না সেহেতু কাউছার জামান বাপ্পি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র থেকে নিজাম উদ্দিন কায়সার নির্বাচন করবে বলে বিভিন্ন সূত্র জানায়।

তবে আ’লীগ থেকে মেয়র প্রার্থীর তালিকাটা বেশ দীর্ঘ। মনোনয়ন লড়াইয়ে সম্ভাব্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক à