গোমতী নদীর বেড়িবাধে অবৈধ স্থাপনা অপসারণে পানি উন্নয়ন বোর্ডের নোটিশ
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বাপাউবো’র অধিগ্রহনকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ করা হয়েছে।
গত ২৯ মে উচ্ছেদ নোটিশের মাধ্যমে আগামী ৭ দিনের মধ্যে উক্ত অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিনা নোটিশে উক্ত অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে কোন ধরনের ওজর আপত্তি গ্রহণ করা হবে না।
উল্লেখ্য যে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর বেড়িবাধ এলাকাগুলো হল পালপাড়া, চানপুর, আড়াইওড়া, শ্রীপুর,টিক্কারচর ব্রিজ ,সংরাইশ,ঝাঁকুনিপাড়া,অরন্যপুর,গাজীপুর এলাকায় গোমতীর বেড়িবাধ । এসব বেড়িবাধ ও চর দখল করে গড়ে উঠেছে দোকানপাট, রেষ্টুরেন্ট, বাড়ি-ঘর । এগুলো অপসারণের জন্য নোটিশ করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান নোটিশ প্রদান করার বিষয়টি নিশ্চিত করেছেন।