রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৯, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে ৬ বছরের এক শিশু ধর্ষণ করেছে হেলাল উদ্দিন (২০) নামের এক যুবক।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমানে এই ঘটনা ঘটে। ধর্ষক হেলাল একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা ইয়াসমিন বাদী হয়ে চর জব্বার থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশকে অভিযোগ করার পরপরই হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, শিশুর বাবা মো.ইউসুফ নবীর খামারে ধর্ষক হেলাল কাজ করে আসছিল। এলাকার গণ্যমান্য লোকদের কাছে শিশুটিকে ধর্ষণ করেছে বলে সে নিজেই স্বীকার করেছে।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মামলা গ্রহণ করা হয়েছে। হেলালকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।