,

চান্দিনার বাড়েরায় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা

আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2018
news-image

চান্দিনা প্রতিনিধি ঃ
চান্দিনার বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা বুধবার (১৪ মার্চ) দুপুরে বাড়েরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. রৌশন আলী প্রধানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুল বারী মাস্টার, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোবারক হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মো. সেলিম ভুঁইয়া, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম মিয়াজী, আওয়ামীলীগ নেতা মাওলানা আবদুর রহিম ফারুকী, মো. সুলতান আহমেদ, সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক মর্জিনা আকতার, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য মো. সেলিম, খোরশেদ আলম শাহিন, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল প্রমুখ।