,

চান্দিনায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার, এলাকাবাসির মিষ্টি বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2021
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ শত পিস ইয়াবাসহ মো. ইউনুছ (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

শনিবার (১২ জুন) রাত ৯ টায় চান্দিনা থানার এসআই মো. মঞ্জুর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের মো. নজরুল ইসলাম নজিরের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক ইউনুছ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের পর এলাকায় সাধারণ মানুষ আনন্দিত। তারা এলাকায় মিষ্টিও বিতরণ করেছে। ইউনুছের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক মামলা ও পুলিশের উপর হামলাসহ পৃথক ৩টি মামলা রয়েছে।