,

চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 17, 2018
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার নুরিতলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

শুক্রবার (১৬ নভেম্বর) গভীর রাতে মহাসড়কের নুরিতলা থেকে চান্দিনা থানা পুলিশ উপপরিদর্শক (এস আই) মো.মনিরুল ইসলাম চৌধুরির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দেবিদ্বার উপজেলার নুরমানিকচর গ্রামের মো.নুরুল ইসলামের ছেলে মো.সুজন (৩০), কালু চন্দ্র সরকারের ছেলে সুমন (২৪)ও চান্দিনা উপজেলার দোতলার গ্রামের মো.আবদুল করিমের এর ছেলে এমরান হোসেন (২২)।

এ ব্যাপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.আবুল ফয়সল জানান, আটকৃত ডাকাতদের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবারে বিকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।