মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারি মহিলার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

ষ্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় ওজিবা খাতুন (৬০) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।

নিহত ওজিবা খাতুন চৌদ্দগ্রাম পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত. মমতাজ আলীর স্ত্রী।

বুধবার (১ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় মহাসড়কের ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম জানান, মূমুর্ষ অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে আনা হলে কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।