মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে অশ্বদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৭
news-image

শফিউল আলমঃ
কুমিল্লা চৌদ্দগ্রামে অশ্বদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে সন্ধ্যায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে অশ্বদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি হাজী আলী মিয়া সর্দারের সভাপতিত্বে প্রধান মোফাচ্ছির হিসেবে উপস্থিত ছিলেন টেকেরহাটের পীরসাহেব ড. কামরুল ইসলাম সাঈদ আনসারী । এছাড়া প্রধান বক্তা হিসেবে বটগ্রাম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ নূরুল হক, বিশেষ বক্তা হিসেবে ছুফুয়া ছফরিয়া ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে ৪ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ শাহজালাল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কাশিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন রুবেল, কাশিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাহারুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।