,

চৌদ্দগ্রামে পেট্রোলবোমা হামলার আসামী ছাত্রদল নেতা তুহিনকে জেলহাজতে প্রেরণ

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2018
news-image

ষ্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোলবোমা মেরে যাত্রীবাহি বাসের আটযাত্রী নিহতের ঘটনায় আটক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন তুহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

সে উপজেলার উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের ফরিদ মিয়ার পুত্র। থানা সূত্রে জানা যায়, তুহিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

দীর্ঘদিন ধরে সে পলাতক থাকার সোমবার (২৭ আগষ্ট) শুয়ারখিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার এসআই নুরুজ্জামান জানান, মঙ্গলবার (২৮ আগষ্ট) আটককৃত তুহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।