,

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা সদরের পাঁচথুবীতে শোকসভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2019
news-image

 

মোঃ আলাউদ্দিনঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নে শোক সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ আগষ্ট) সন্ধ্্যায় এই ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল। এ সময় আরো উপস্থিত ছিলেন পাঁচথুবী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি মোঃ অলি উল্লাহ ও সাধারণ সম্পাদক বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দ।