,

তিতাস উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার জামিনে মুক্ত

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুল ইসলাম সোহেল শিকদার জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে তাঁর ছোট ভাই তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নুরে আলম লালন শিকদার জানান।

গত ৭ এপ্রিল রাতে রাজধানী যাত্রাবাড়ির বাসা থেকে গ্রেফতারি পরোয়ানা মূলে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হত্যাসহ ৮টি মামলায় দীর্ঘ ৬মাসেরও বেশি সময় কারাবরণের পর বৃহস্পতিবার জামিনে বের হন তিতাসের সোহেল শিকদার।