,

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

আজকের কুমিল্লা ডট কম :
September 24, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ভেকিনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভেকিনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানান, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি একটি আটোরিকশাকে বাঁচাতে ব্রেক করলে সঙ্গে সঙ্গে মহাসড়কের মাঝাখানে উল্টে গিয়ে বাসে থাকা ৪৮ জন যাত্রী আটকে যায়। যাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকে পড়া যাত্রীদের গাড়ির ভেতর থেকে বের করে নিয়ে আসে।

এতে আহত ২৫ জন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে মারাত্মকভাবে আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে রায়পুর পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বাসটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানায়, বাসটি সড়কের মাঝপথে উল্টে গেলেও যাত্রীদের তেমন ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনজন গুরুতর আহত হওয়ায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।