শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে স্কুল ছাত্রকে রগ কেটে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা !

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০১৭
news-image

 

জাকির হোসেন হাজারিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সোহাগ (১৪) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর)দুপুর সাড়ে ১২ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের মোতালেব মিয়ার বাড়ির ৫ম তলা ভবনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহাগ কুমিল্লা জেলার তিতাস উপজেলার শাহপুর গ্রামের প্রবাসী মজিব মিয়ার পুত্র। সে তার মায়ের সাথে  দাউদকান্দি উপজেলায় গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের মোতালেব মিয়ার বাড়িতে ৪ বছর যাবত  ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন ।

স্থানীয় সূত্র জানায়, স্কুল ছাত্র সোহাগের মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ ডান হাতের রগ কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শারিরীক নির্যাতন করে রগ কেটে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ফাঁসিতে ঝুলানো হলেও তার পা বিছানার সাথে লাগানো অবস্থায় ছিল।

এ বিষয়ে গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করেছি। পরে বিস্তারিত জানাবো।