,

দাউদকান্দিতে ১ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 25, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

ঢাকা- চট্টগ্রাম অভিযান চালিয়ে প্রায় ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল স্থানে  এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নির্দেশে দাউদকান্দি মডেল থানার সাব- ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মোঃ শফিকুল ইসলাম (৩০) নামের একযাত্রীর প্যান্টের পকেট থেকে ৯৪০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।