শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেড় মাসের ব্যবধানে এসএসসি-২০০১ ব্যাচের চার বন্ধুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টর:

দেড় মাসের ব্যবধানে চার বন্ধুর মৃত্যু হয়েছে। তারা ২০০১ ব্যাচের শিক্ষার্থী।

ওয়ালি উল্লা এলিন ২১ সেপ্টেম্বর সাইপ্রাসে হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন (ইন্না নিল্লাহি…..রাজিউন)। সে কুমিল্লা জিলাস্কুলের ২০০১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  ওয়ালি উল্লা এলিন কুমিল্লা মর্ডান হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মরহুম হেদায়েতুল ইসলামের ছোট ছেলে।

এর আগে এলিনের তিন বন্ধু একই ব্যাচের ডেন্টাল ডাক্তার জনি ১৮ জুলাই , জুয়েল মোল্লা ১ সেপ্টেম্বর ও সালেহ আহমেদ ৪ সেপ্টেম্বর  ইন্তেকাল করেছেন।

দেড় মাসের ব্যবধানে  চার বন্ধুর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা।