,

দেবিদ্বার ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 2, 2020
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ

“শেখ হাসিনার বাংলাদেশ-শিক্ষা নিয়ে গড়বো দেশ” এই শ্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা’র অধ্যক্ষ মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য ও জাফরগঞ্জ মীর আবদুল গফুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ,মো. নোমান সরকার।

এ সময় আরো বক্তব্য রাখেন দেবিদ্বার ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার সহকারি অধ্যাপক মো. রফিকুল ইসলামসহ আরো অনেকে।