,

দেবিদ্বারে অধ্যাপক ইকবাল হোসেন রাজু নির্বাচনী গণসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু শনিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত কুমিল্লা -৪( দেবিদ্বার) আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক যুগ্ন আহবায়ক মো. মজিবুর রহমান মজিব, উপজেলা জাতীয় যুব সংহতির পার্টির আহবায়ক মো. সেলিম মিয়া, যুগ্ন আহবায়ক মো. মফিজ মাষ্টার, ফতেহাবাদ ইউপি জাতীয় পার্টির আহবায়ক মো. মোজাম্মেল হক, উপজেলা জাতীয় যুব সংহতির পার্টির সদস্য সচিব মো. জাকির হোসেন, পৌর যুবসংহতির আহবায়ক মোশারফ হোসেন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রসমাজ নেতা মোঃ আবুল কালাম আজাদসহ আরো অনেকে প্রমূখ।

এদিকে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। তিনি উপজেলার বড়শালঘর, এগারোগ্রাম, রাঘুবপুর, ফতেহাবাদ বাজার, বুড়িরপাড় সহ বেশ কয়েক স্তানে নির্বাচনী পথসভা কালে আরো বলেন, দেশের উন্নয়নের জন্য এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে এবং জাতীয় পার্টি হুসেইন মোহাম্মদ এরশাদ এর প্রতিক লাঙ্গল দেবিদ্বারে ইনশাল্লাহ লাঙ্গল থাকবে এবং লাঙ্গল প্রতিক নিয়ে আগামী দিনে নির্বাচনে উপজেলা সর্বস্তরের জনগণ কে নিয়ে অংশ গ্রহন করে লাঙ্গলকে জয়লাভ করার আহবান করেন।