,

দেবিদ্বারে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2017
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল ঃ
মাদককে না বলি জীবনকে হ্যাঁ বলি” শ্লোগানে ধারণ করে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।


দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, দেবিদ্বার থানার এস.আই মোঃ আসাদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার নূরুজ্জামান,দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান সহ আরো অনেকে প্রমূখ।
এদিকে ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতন মূলক মাদকবিরোধী স্টিকার লিফলেট বিতরণ করা হয়। আলোচনায় সভায় বক্তারা বলেন দেবিদ্বার উপজেলাকে মাদক প্রতিরোধের জন্য সবাইকে কাজ করতে হবে এবং সবাই এক হয়ে মাদ্রক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।