,

দেবিদ্বারের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2017
news-image

মো. জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম পদোন্নতি পেয়ে নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি হয়েছেন। উনার স্থলে বৃহস্পতিবার দেবিদ্বার উপজেলায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন রবীন্দ্র চাকমা। তিনি বান্দরবন জেলার রংছড়ি উপজেলার ইউএনও পদে দায়িত্ব পালন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা প্রথম কার্যদিবসে উপস্থিত হয়ে কার্যকম শুরু করার সময় “দৈনিক আজকের কুমিল্লা” কে বলেন, জনগণের সেবার জন্য প্রশাসন। আর সেই জন্য জনগণকে সঠিক সেবা দিতে চাই। তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা ইউএনও’র প্রধান দায়িত্ব। সমাজের নানা অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকান্ডসহ আইনশৃঙ্খলার বিষয়টিও দেখ ভাল করতে হয়। তাই সুষ্ঠভাবে দায়িত্বপালন করার স্বার্থে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ইউএনও রবীন্দ্র চাকমা’র বাড়ি রাঙ্গামাটি জেলায়।