,

দেবীদ্বারে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

দেবীদ্বারে পুকুরে ডুবে আনাস নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনাস একই গ্রামের রাকিব হোসেনের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানিয়েছে, দুপুরে শিশু আনাস তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। হঠাৎ আনাসের বন্ধুরা তাকে দেখতে না পেয়ে দৌড়ে গিয়ে তার মা-বাবাকে জানায়। পরে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। তাকে তাৎক্ষণিক চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।

পুকুরে ডুবে শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।

তিনি জানায়, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।