,

দেশের উন্নয়নে শেখ হাসিনা’কে আবার ক্ষমতায় আনতে হবে- এবিএম গোলাম মোস্তফা

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2017
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
দেশের উন্নয়নে শেখ হাসিনা’কে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। তিনি বৃহস্পতিবার উপজেলায় দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের পূজামন্ডব পরিদর্শনে’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ বি.এম গোলাম মোস্তফা এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এ দেশ সব ধর্মের। যার যার ধর্মী উৎসব তাদের মত করে পালন করবে।
বিকাশ কুমার দাস’র নেতৃত্বে প্রধান অতিথি উপজেলার, রসূলপুর,দেবিদ্বার কালাবাড়ী মর্ন্দির,বেগমাবাদ,এলাহাবাদ, ললিতাসার,দিঘিরপাড়,ধামতী, বরকামতা সহ বিভিন্ন স্থানে পূজামন্ডব পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মোঃ লুৎফুর রহমান বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন ব্রক্ষ, অধ্যাপক বিশ্বজিত, ডা. নিবারন দেবনার্থ, জাগো হিন্দু পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি রিপন দত্ত, ইউপি মেম্বার লঘুনার্থ, মধাব দত্ত, আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুনিল চন্দ্র, আওয়ামীলীগ নেতা সুজিত পোদ্দার, শ্রীমত সাহা, প্রনব দাস সহ আরো অনেকে প্রমূখ। এদিকে উপজেলা বিভিন্ন মন্ডবে প্রধান অতিথি নিজ উদ্যোগে কাপড় ও ধুতি বিতরণ করেন। এসময় উপজেলা বেগমাবাদ পূজামন্ডবে উপস্থিত হলে অতিথিকে একটি ফুলের নৌকা উপহার দেন।