,

নগরীর চাঁনপুরে গোমতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার পুরোনো গোমতী নদী থেকে মো. অপু হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁনপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অপু হোসেন নগরীর মোগলটুলী এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকালে পুরোনো গোমতী নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন তারা।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পানিতে ডুবে মারা যান তিনি। তার শার্টের পকেটে এক প্যাকেট গাঁজা পাওয়া গেছে।