,

নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
April 24, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সোমবার বিকেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ড্রেজারের মালিক কে একলক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান।

জানা যায়, নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয় হতে রায়পুরা উপজেলার জনৈক ব্যক্তি ড্রেজারের মাধ্যমে মির্জাচর মেঘনা নদী থেকে বালু উত্তোলনের ইজারা নেয়। কিন্তু ওই ড্রেজার মেঘনা নদীর ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর সীমানায় অবৈধ ভাবে বালু উত্তোলন করলে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম ও সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ড্রেজার, বোটসহ ৬ জনকে আটক করে। পরে নবীনগর সীমানায় আর বালু উত্তোলন করবেনা মর্মে মুচলেকা দিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।