,

নাঙ্গলকোটে পিটিয়ে ধানের শীষের সমর্থককে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-১০ সংসদীয় আসনের নাঙ্গলকোট উপজেলায় বাচ্চু মিয়া (৩৮) নামের এক ধানের শীষের সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত বাচ্চু মিয়া ন্ঙ্গালকোট উপজেলার দোলখার ইউনিয়নের সন্ধ্যাইল গ্রামের বাসিন্দা। তিনি একজন পান ব্যবসায়ি।

বেলা ১১টার দিকে নাঙ্গলকোর্টের মোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপিকর্মী বাচ্চু মিয়া ভোট দিতে গেলে আওয়ামী লীগকর্মীর সঙ্গে বাচ্চুর কথা কাটাকাটি হয়। এ সময় তাকে মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কেন্দ্র থেকে অনেক দূরে সংঘর্ষ হয়েছে। একজন নিহত হয়েছে।