বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০১৮
news-image

 

মো: কামাল হোসেন জনি:

কুমিল্লার নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম এর ১২তম মৃত্যু বার্ষিক উপলক্ষে  সোমবার উপজেলার বিষ্ণুপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । কাংঙ্গালী ভোজসহ এতিমদের মাঝে কাপড় বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, তার প্রথম ছেলে সাংবাদিক মো. কামাল হোসেন জনি,  সাংবাদিক তোফায়েল মাহমুদ বাহার, মো: দুলাল মিয়া, মো. রেজাউল করিম রাজু, মো: ফরিদ উদ্দিন সুজন, মো: রাসেল উদ্দিন তার ছোট ছেলে প্রবাসী আবু নাছের সুমনসহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ শে ফেব্রুয়ারী ২০০৬ সালের এই দিনে তার নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন।