,

নাঙ্গলকোটে ৬ জামাত নেতাকর্মী আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

 

বারী উদ্দিন আহমেদ বাবর:
কুমিল্লার নাঙ্গলকোটে জননিরাপত্তা বিঘ্নের চেষ্টার অভিযোগে ৬ জামাত ও শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া গ্রামের শিবির নেতা তোফাজ্জেল হোসেনের বাড়ীতে সোমবার ইফতার পার্টির আয়োজন করে স্থানীয় জামাত। সেখানে জমায়েত জামাত ও শিবির কর্মীদের চলাফেরা তাদের সন্দেহ হওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ধৃতরা হলেন- বাহুড়া গ্রামের হাফেজ বজলুর রহমানের ছেলে মো: বেলাল হোসেন, বাইয়ারা গ্রামের মৃত. মমতাজ মিয়ার ছেলে ডা: মোহাম্মদ আলী, নোয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার উল্লার ছেলে হাফেজ আব্দুল মতিন, মান্দ্রা গ্রামের আমিনূল হকের ছেলে জাবেদ আলী, গোহারুয়া গ্রামের আলী আক্কাছের ছেলে ফারুক, তেতৈয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে জামাল উদ্দিন স্বপন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব জানান, ধৃতরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।