,

নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2017
news-image

অাবদুল মোতালেব ,নোয়াখালি:

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সুবর্ণচর উপজেলা মৎস কর্মকর্তা পীযুষ প্রভাকর।

বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস কর্মকর্তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময় সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮-২৪ জুলাই পর্যন্ত কর্ম পরিকল্পনা তুলেন ধরেন।

সাত দিনের কর্মপরিকল্পনার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে আলোচনা সভা ,র‌্যালী ওমাছের পোনা অবমুক্ত করণ,মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি তুলে ধরা,বিভিন্ন অভিযান পরিচালনা করা,মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামান্যচিত্র তুলে ধরা মূল্যায়ন,পুরস্কার বিতরণকরা।

এসময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাস, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিনিধি আবদুল বারী বাবলু, দৈনিক চলমান নোয়াখালী সাংবাদিক আবুল বাসার, চ্যানেল এস ও দৈনিক নোয়াখালী প্রতিদিনের সাংবাদিক মো.ইমাম হোসেন সুমন, দৈনিক জনজমিনের সুবর্ণচর প্রতিনিধি ছানা উল্যাহ ও প্রতিদিন আমার সংবাদ ও দৈনিক ডাক প্রতিদিনের সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল।