,

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2021
news-image

 

ধর্ম ডেস্কঃ

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল বুধবার থেকে রোজা।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আজ মঙ্গলবার শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্‌রি খাবেন।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে আজ এ কথা জানানো হয়।