,

বরুড়ার অাগানগরে গৃহকর্তার গলায় ফাঁস দিয়ে অাত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
October 23, 2018
news-image
সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরড়া উপজেলার ১নং অাগানগর ইউনিয়নের সিংগাচো গ্রামে মোঃ সহিদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ গৃহকর্তা অাত্নহত্যা করেছেন।

মঙ্গলবার(২৩ অক্টোবর) দুপুর ২টায় বাড়ির উঠোনের কোনে গাছের ঢালে ঝুঁলে মোঃ সহিদ মিয়া অাত্নহত্যা করেছেন।

প্রত্যাক্ষদর্শী ও পুলিশের সূত্রে থেকে জানা যায়, মঙ্গলবার বেলা ২টায় বাড়ির উঠোনের কোনে ঝুলন্ত অবস্থায় সহিদ মিয়াকে ঝূঁলন্ত দেখে পরিবারের লোকজনের চিৎকারে অাশেপাশের লোকজন জড়ো হয়।
পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা জানান,তার স্ত্রী ৭/৮ বছর পূর্বে মারা যায়।তখন থেকে তিনি মানসিকভাবে অসুস্থ।মূলত একাকীত্বের কারনে তিনি মানসিক সমস্যা ভোগছেন। আর এরই কারনে তিনি ফাঁসি দিয়ে অাত্নহত্যা করেছেন বলে পরিবারের দাবী।

সহিদ মিয়া বরুড়া উপজেলার ১নং অাগানগর ইউনিয়নের সিংগাচো দঃ পাড়ার (মনির উকিল বাড়ি) মৃত.মজিদ মিয়ার ছেলে।তার ২ছেলে ও ১ মেয়ে রয়েছে।।

১ নং অাগানগর ইউনিয়নের চেয়ারমান শাহীন অালম ঘটনার সত্যেতা নিশ্চিত করেছেন”।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যেতা নিশ্চিত করে বলেন,তার পরিবারের সাথে কথা হয়েছে।লোকটি মানসিকভাবে অসুস্থ।৭/৮ বছর পূর্বে তার স্ত্রী মারা যাওয়ায় তিনি একাকীত্ববোধ থেকে মানসিক সমস্যায় ভোগছেন।মূলত একারনে তিনি অাত্নহত্যা করেছেন “।