,

বরুড়ার আদ্রা ইউপি নির্বাচনে আ’ লীগের মনোনয়ন পেলেন আব্দুল করিম

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

আসন্ন বরুড়ার আদ্রা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আ’ লীগের মনোনয়ন পেলেন আব্দুল করিম।

আগামি ২০ অক্টোবর আদ্রা ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই এবং ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ রয়েছে।