,

বরুড়ায় এক বৃদ্ধের অাত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
December 12, 2019
news-image

 

 

স্টাফ রিপোর্টারঃ

বরুড়া উপজেলা দেওড়া গ্রামের বৃদ্ধ হাবিবুল্লাহ (৬২) গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় হাবিব উল্লাহ ৭/৮ বছর পূর্বের সড়ক দুর্ঘটনায় আহত হন। তারপর থেকে বেশিরভাগ সময় ঘরে থাকতেন। সে মানসিক রোগে অাক্রান্ত হয়ে পড়ে।

 

আজ সকালে পরিবারের লোকজন হাবিব উল্লার কোন সাড়া শব্দ পাচ্ছে না, পরে দরজা কেটে দেখতে পান ঝুলন্ত মৃতদেহ। তার ২ ছেলে ২ মেয়ে রয়েছে।

 

বরুড়া থানার এস আই সত্যজিত যানান ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে তা এখোনো যানা যায়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।