,

বরুড়ায় পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 7, 2021
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ মার্চ) বিকাল ৩ টার দিকে বরুড়া উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ দেখানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিংকন, পৌর মেয়র বকতার হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান (শিক্ষক), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দীন।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ, বরুড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও বরুড়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) নাহিদ আহমেদ।