বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরুড়ায় বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০১৭
news-image

শাহ ইমরানঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় বজ্রপাতে শহিদুল হক (৪৮) নামে প্রাইমারি স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ৯ টায় উপজেলার মনধুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল হক উপজেলার আনাইদকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল হক সকালে বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে যায়। সেখানেই বজ্রপাতে তিনি নিহত হয় ।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ জানান, বজ্রপাতের এক শিক্ষকের মৃত্যুর খবর শুনেছি।