,

বাদুরতলা ও নিউ মার্কেটে মেয়াদহীন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন,অভিযানে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
September 7, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লা  নগরীর স্টেডিয়াম মা‌র্কেট, বাদুরতলা ও নিউমা‌র্কেট এলাকার ই‌লেকট্রনিক্স শো রুম, নিত‌্যপ‌ণ্যের বাজার ও হো‌টে‌লে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে  মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয় ও বিক্রয়ের উ‌দ্দেশ্যে সংরক্ষণ করায় বাদুরতলা এলাকার সুরভী স্টোর‌কে ৩ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে উৎসব বেকা‌রি এন্ড সুইটস‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অব‌হেলা দ্বারা সেবা গ্রহীতার স্বাস্থ‌্যহানী ঘটা‌নো এবং নোংরা-অস্বাস্থ‌্যকর  মগে খাবার পা‌নি সরবরাহ করার অভি‌যো‌গে নিউমা‌র্কেট এলাকার আ‌রিফ হো‌টেল‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।