,

বৃহত্তর কুমিল্লাবাসীর প্রতিদিনকার আস্থার নাম ‘দৈনিক আজকের কুমিল্লা’

আজকের কুমিল্লা ডট কম :
March 13, 2021
news-image

 

রাকিব আল হাসান:

বৃহত্তর কুমিল্লাবাসীর প্রতিদিনকার আস্থার নাম ‘দৈনিক আজকের কুমিল্লা’ সফলতার সাথে চারটি বছর অতিক্রম করে পঞ্চম বছরে পদার্পণ করতে যাচ্ছে। বিগত চারটি বছরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং গণমানুষের কথা তুলে ধরার জন্য এই সংবাদ মাধ্যমটিকে যেমন বেশ পরিশ্রম করতে হয়েছে, তেমনি নানামুখী চ্যালেঞ্জ এবং সংকট মোকাবেলা করে টিকে থাকতে হয়েছে।

সংবাদ পরিবেশনের পাশাপাশি মুক্তিযুদ্ধ, ইতিহাস, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যকথা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন এবং সমকালীন রাজনৈতিক ভাবনাতেও কুমিল্লার এই দৈনিক পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি সংবাদপত্র চাইলে সমাজের মুখপাত্র হয়ে উঠতে পারে, আবার পারেও না। তবে ত্যাগ, সততা নিষ্ঠার সাথে এদিক থেকে দৈনিক আজকের কুমিল্লাকে বেশ সফলই বলা চলে। শুরু থেকেই তারা তাদের মান নির্ণয়ের দিকে বেশ নজর দিয়ে আসছে। যার ফলশ্রুতিতে পাঠকের আস্থা অর্জনে তাদের তেমন একটা বেগ পেতে হয় নি। বর্তমান প্রেক্ষাপটে সত্যের পক্ষে সাংবাদিকতা করা সবসময় নিরাপদও হয়ে উঠে না।

তবু আশা করবো দৈনিক আজকের কুমিল্লা সাহসী ভূমিকায় আগামী দিনগুলোতেও তাদের সাংবাদিকতার মান অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে। জন্মবার্ষিকীতে তাদের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, রিপোর্টার, বিজ্ঞাপনদাতা, পাঠকসহ সকল কলাকুশলীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। হাটি হাটি পায়ে একদিন তারা পাঁচ থেকে পঞ্চাশে পৌঁছে যাক, সে প্রত্যাশায় রইলাম।

– রাকিব আল হাসান
লেখক, এক্টিভিস্ট, ইউথ লিডার ।