ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে মসজিদের ইমামের মৃত্যু
আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2019
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বজ্রপাতে রাফি উদ্দিন আহমেদ নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
নিহত রাফি নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মো. শাহনেওয়াজ মিয়ার ছেলে। তিনি উপজেলার দাঁতমণ্ডল জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে রাফি বাড়ির পাশের ধানি জমিতে কাজ করতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি-তদন্ত) কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।