,

ভালোবাসার গল্প লিখে পুরস্কার!

আজকের কুমিল্লা ডট কম :
February 9, 2019
news-image

আজকের কুমিল্লা অনলাইনঃ
আসছে ভালোবাসা দিবসে নতুন এক আয়োজন সাজিয়েছে আজকের কুমিল্লার প্রিন্ট ও অনলাইন ভার্সনেই। ‘ভালোবাসার গল্পসল্প’ শিরোনামের এই ভিন্ন ধারার আয়োজনটিতে আপনিও অংশ নিতে পারেন, জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।

সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে ভালোবাসার যেকোনো মুহূর্ত বা স্মরণীয় ঘটনা বা গল্পটি সাজাতে হবে, আর পাঠাতে হবে এই ইমেইলে jitunews.tiger@gmail.com। গল্পের প্রেরককে অবশ্যই নিজের সম্পূর্ণ নাম, ইমেইল আইডি, মোবাইল ফোন নম্বর, বর্তমান ঠিকানা সম্পৃক্ত তথ্য প্রদান করতে হবে।

গল্পটি অবশ্যই লেখকের নিজের হতে হবে। গল্পটি অন্য কোথাও প্রকাশিত হলে তা বাতিল বলে গণ্য হবে। গল্প নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন বিচারক প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ক্যাম্পেইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

নির্ধারিত পুরস্কারের পরিবর্তে কোনো অর্থ প্রদান বিবেচনা করা হবে না। বিজয়ীদের নাম ও ছবি জনসম্মুখে প্রকাশ করার অধিকার বিস্ক ক্লাব কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। যেকোনো অসাধু কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষেধ। আজকের কুমিল্লা কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং অংশগ্রহণকারীদের সেটি অবশ্যই মেনে চলতে হবে।

কোনো কারণ দর্শানো ছাড়াই প্রতিযোগিতা যেকোনো সময় স্থগিত কিংবা এর নিয়মাবলী পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করার সর্বসত্ত্ব আজকের কুমিল্লা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রতিযোগিতা চলবে ১৩ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত।