,

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশী বন্ধু মহলের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
May 25, 2019
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশী বন্ধু মহল মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধুমহল মালদ্বীপ শাখার সভাপতি গাজী মোহাম্মদ সাদেক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেসুর রহমান আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো.জহিরুল ইসলাম, মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত চাঁদপুর প্রবাসী মালদ্বীপ সভাপতি মো হোসেন সুমন, মনির হোসেন, আলিম দুরানী, আবদুল কুদ্দুস, নুরুল ইসলাম ভূইয়া, মো.নুরে আলম ভূইয়া, মো.ফারুক খান,মো.সোহেল রানা, মামুন, আনিস,মোজাফফর প্রমুখ।