,

মুরাদনগরে অজ্ঞাত ব্যক্তির লা শ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2019
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায়  এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধার দিকে উপজেলার পান্তি বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারের দক্ষিণ পাশে তাহের বাড়ির পেছনে মাছের প্রজেক্টের পানিতে এক ব্যক্তির লাশ দেখতে পায়।
পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সাখাওয়াত হোসেন ও মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ, এসআই গোফরানসহ একদল পুলিশ এসে সে লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।