মুরাদনগরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-৫ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর সরকার এন্টারপ্রাইজের উদ্যোগে বুধবার দিনব্যাপী এই কার্যক্রমের আয়োজন করা হয়।
সরকার এন্টারপ্রাইজের প্রোপাইটর আবু মুছা আল কবিরের নেতৃত্বে বেলা ১১টায় সহস্রাধিক জনসাধারণ নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কুমিল্লা-সিলেট মহাসড়ক, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক, কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়ক প্রদক্ষিন করে।
বিকাল ৩টায় চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ালটন এলইডি টিভিকাপ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় ওয়ালটন এলইডি টিভিকাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্ট শেষে রাতে ওয়ালটনের সৌজন্যে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
