রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে প্রশ্ন ফাঁসকারির ২ বছরের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রশ্নপত্র ফাঁস ও সমাধানসহ খাইরুল ইসলাম (২১) নামের এক প্রশ্ন ফাঁসকারিকে হাতে নাতে ধরে ফেলে তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারের পাশ থেকে প্রশ্নপত্র ফাঁসকারি খাইরুল ইসলামকে আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মেহেবুব। পরে তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আটক হওয়া খাইরুল ইসলাম উপজেলার কামাল্লা ইউপির নোয়াগাঁও গ্রামের তারিকুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিতু মরিয়ম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই প্রশ্ন ফাঁসকারীর তথ্য জানতে পেরে ছদ্মবেশীয় কৌশল অবলম্বন করে তাকে আটক করা হয়েছে।