,

মুরাদনগরে প্রাথমিকের সহকারি শিক্ষকদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2019
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতার দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন করে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক কমিটির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব শওকত জামান ভূইয়া দোলন, আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, উুুমর ফারুক, কামরুল ইসলাম, মহিউদ্দিন, ফাইজুল মনির, সোহেল রানা, বাবুল মিয়া, ফাতেমা খাতুন, ফরিদা ইয়াছমিন, আফরুজ শুলতানা কামরুল হাছান, একে আজাদ, তারেক কামাল, আলেক জান্ডার, মনির শিকদার, শরিফুল ইসলাম প্রমুখ।