,

মুরাদনগরে ৪০টি ‘জেলে’ পরিবারের মাঝে ছাগল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2019
news-image

মাহবুব আলম আরিফ ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধকমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ৪০টি পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন আহম্মেদ ভূইয়া, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, উপজেলা সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জহিরুল হাসান প্রমুখ।