,

যে কারণে লক ডাউন করা হলো কুমিল্লা নগরীর উত্তর চর্থার ৩ বাড়ি

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা  নগরীর উত্তরচর্থায় তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টায় বাড়িটি লকডাউন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা মতিন।

জানা যায়, গত কয়েকদিন আগে উত্তরচর্থার একটি বাড়িতে ভাড়া থাকা একজন এ্যাম্বুলেন্স চালক একজন করোনা আক্রান্ত রোগী নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছেন। তার পাশের বাসা বায়তুল ফজল বাড়িতে নারায়নগঞ্জ থেকে একটি পরিবার কুমিল্লায় আসেন। এছাড়াও পাশে আরেকটি পরিবার ঢাকা থেকে কুমিল্লায় আসেন। গত ৫/৭ দিনের মধ্যে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে পরিবার দুটো কুমিল্লায় আসেন। সবগুলো ঘটনা জেনে নগরীর ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি ওই তিনটি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেন। এ সময় মেডিকেল প্রতিনিধি ডা.নাছিমা আক্তার ওই তিন বাড়ির সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার  ক্যাপ্টেন সাইফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।