,

‎লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত

আজকের কুমিল্লা ডট কম :
October 21, 2026
news-image

রিয়াদ হোসাইন:
‎
‎কুমিল্লার লাকসামে নাওটি রেলওয়ে স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎
‎বুধবার (২১ অক্টোবর) এ ঘটনা ঘটে। তবে ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎
‎এ ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।