সদরের জামবাড়িতে মাদকসহ একজন আটক
আজকের কুমিল্লা ডট কম :
January 14, 2020
শাহ ইমরানঃ
কুমিল্লা সদরে ২৫ বোতল স্কার্ফসহ (মাদক) জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কোতয়ালী থানাধীন ছত্রখীল ফাঁড়ি পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০ টায় সদরের জামবাড়ি সড়ক থেকে মোটরসাইকেলসহ জাহাঙ্গীরকে আটক করা হয়।
আটক হওয়া জাহাঙ্গীর হোসেন সদর দক্ষিণ উপজেলার হালিমানগর বাতাবাড়িয়া এলাকার মাদক কারবারি।
ছত্রখীল ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ শাহীন কাদির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।