,

সদরের নিশ্চিন্তপুরে যুবকের ঝুঁলন্ত লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
March 30, 2020
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লা সদরের (ক্যান্টনমেন্ট সংলগ্ন) ২ নং দুর্গাপুর(উঃ) ইউনিয়নের নিশ্চিন্তপুরের ভূইয়া বাড়ির  মোঃ ছোটন মিয়া(২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র থেকে জানা যায়,সোমবার (৩০ মার্চ) দুপুরে স্থানীয় কেউ লাশের দুঃগন্ধ পেয়ে এলাকার লোকজন ডাকলে স্থানীয়রা দেখে ছোটনের পঁচা দুঃগন্ধযুক্ত ছোটনের ঝুলন্ত লাশ। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সে সদর উপজেলার ২নং দুর্গাপুর (উঃ) ইউনিয়নের নিশ্চিতপুর ভূইয়া বাড়িতে ভাড়া থাকতো। তার বাড়ি বুড়িচং উপজেলার ১নং ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।