,

সন্দেহভাজন বিমান ছিনতাইকারি আটক , জিম্মি সংকটের অবসান

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সন্দেহভাজন বিমান ছিনতাইকারিকে আটক  করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ কমান্ডো টিম ।  ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটের জিম্মি সংকটের অবসান হয়েছে।

বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা  ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যৌথ কমান্ডো অভিযানের পর শ্বাসরুদ্ধকর এ জিম্মিদশার অবসান হয়।