,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাক্ষণবাড়িয়ার একই পরিবারের ৩ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী একই পরিবারের তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেনআহত হয়েছেন আরো ২ জন। তারা সবাই ব্রাক্ষণবাড়িয়া জেলা সদর পৌর এলাকার মুন্সেফ পাড়ার বাসিন্দা

পবিত্র মক্কায় ওমরা পালন শেষে মদিনা যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে

শনিবার ওমরা পালনের জন্য ইতালি প্রবাসি কামরুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে ইতালি থেকে মক্কায় আসেন। নিহতদের মরদেহ মক্কার আল হেরা আল নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

আহতদের কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কামরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।